- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

সুহেল আহমদ
‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন, হাত ধোয়ার অভ্যাস গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার অঞ্জন দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান,জেলা পুষ্টি সাফ স্টার কর্মকর্তা মাহবুব ইসলাম মজুমদার, আইডিই কর্মকর্তা সোহেল মিয়া , ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা উত্তম চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, আমাদের সকলকে হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। শুধু পানি দিয়ে হাত ধুলে চলবে না কারণ এতে হাতে ময়লা থেকে যায়। আমাদের সকলকে সাবান দিয়ে হাত ধুতে হবে। বাথরুম ব্যবহারের পর অবশ্যই সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে ভাল ভাবে হাত পরিস্কার করতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি নজর রাখতে হবে তারা যেন ছোট বেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলে।

  • [১]