- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সড়ক ও জনপথের জমি দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দিরাই সড়কের মোড় থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান চলে বিকাল ৫টা পর্যন্ত।
সুনামগঞ্জ সড়ক জনপথ বিভাগের দায়িত্বশীলরা জানান, সড়ক জনপথের আওতাধীন সুনামগঞ্জে সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠে। এ কারণে শহরের দেখা দেয় তীব্র যানজট। যানজট নিরসনে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ -সিলেট সড়কের দিরাই সড়কমোড় থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান আজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। অভিযান চলবে সুনামগঞ্জ শহর পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।
সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, যানজট নিরসনে বুধবার থেকে শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

  • [১]