জগন্নাথপুর অফিস
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুরের সৈয়দ দিলদারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৫ টায় তার নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবাবিক কবর স্থানে দাফন করা হয়।
এলাকাবাসী
জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোনা গ্রামের সৈয়দ এতরাজ মিয়ার পুত্র সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সৈয়দ দিলদার হোসেন (২৬) রোববার রাত ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে আসার সময় ওই সড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ পুরো গ্রামবাসী শোকাহত হয়ে পড়েন। সোমবার সৈয়দ দিলদারের লাশ গ্রামে এসে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা ঘটে। বিকাল ৫টায় সৈয়দপুর হালিচারা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।