- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তাসহ ছাতকের দুই ব্যক্তির মৃত্যু

ছাতক প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ছাতকের দুই ব্যক্তির মার্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের চানপুর এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ছাতক শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা ও গোলাপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস ও সিলেটে অধ্যয়নরত কলেজ ছাত্র ছাতকের কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের রুসমত আলীর পুত্র দুলন মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সপ্তাহের কার্যদিবস শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সিলেট থেকে একটি সিএনজি(নং-সিলেট থ-১২-৭৭৬২) যোগে রওয়ানা দেয় তারা। সিএনজিটি সিলেটের জালালাবাদ থানার চানপুর এলাকায় পৌছলে বিপরীত দিক
থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক(নং-ঢাকা মেট্রো ট-২০-৪৪৯৬)’র সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস ও রুসমত আলীর মৃত্যু ঘটে। দুর্ঘটনা কবলিত সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি উল্টে সড়ক সংলগ্ন খাদে গিয়ে পড়ে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।  জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম  সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলেই পড়ে আছে।

  • [১]