স্টাফ রিপোর্টার
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বাষির্ক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৭৪ জন।
আব্দুল শফিক চেয়ার প্রতীক ৪৭ ভোটে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান ২৬
ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম ঘড়ি প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বদর উদ্দিন বাবুল চাকা প্রতীক নিয়ে ৩০ ভোট পান।
সমিতির অন্যান্য পদে নির্বাচিত হন কার্যকরী সভাপতি মাহবুবুল হক, সহ-সভাপতি আব্দুল আলী, নুরুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, মুহিব উদ্দিন চৌধূরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ মামুন, কার্যকরী সদস্য আখলুছ আলী, ইকবাল আহমদ তালুকদার, আব্দুল মমিন, মো. দিদারুল ইসলাম দুদু প্রমুখ। নির্বাচনের ফল ঘোষণা করেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।