স্টাফ রিপোর্টার
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের মল্লিকপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুল শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, আহমদ নুর, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,
মাহবুবুল হক, সহ-সভাপতি আব্দুল আলী, নুরুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, মুহিব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ মামুন, র্কাযকরী সদস্য আখলুছ আলী, ইকবাল আহমদ তালুকদার, আব্দুল মমিন, মো.দিদারুল ইসলাম দুদু প্রমুখ।