- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়ক-পুকুরে আটকে গেছে মালবাহী ট্রাক

শহীদ নূর আহমেদ
ছবিটি শুক্রবার সকাল ১১ টায় দিরাই বাসস্ট্যান্ড থেকে তোলা। স্ট্যান্ডের দিরাই সুনামগঞ্জ সড়কের মধ্যভাগে বিশাল আকারের গভীর গর্তে আটকে গেছে মালবাহী ট্রাক। আধা ঘন্টা ব্যাপী চেষ্টা করেও কোন কাজ হয়নি। তাই নিরুপায় হয়ে ট্রাক রাস্তায় রেখে খোঁজছেন গাড়ি ওঠানোর বিকল্প পন্থা। এমনি ভাবে দিরাই বাসস্ট্যান্ড এলাকাসহ পৌরসভার আশপাশ এলাকায় চলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চালক, যাত্রীসহ সাধারণ মানুষ।   প্রতিটি রাস্তা খানা খন্দে ভরপুর।  ভারি যানবাহন ও বৃষ্টির আঘাতে পাকা ঢালাই ভেঙ্গে গিয়ে সড়কে বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। গভীর গর্তে যানবাহন একবার আটকে গেলে  উঠানো যে কতটুকু কষ্ট ও ঝুঁকি তা কেবল চালক ও যাত্রীরাই জানেন। দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডের এমন বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের নাম নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।  ভাঙ্গাচুড়া ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে বিপদ মাথায় নিয়ে যাতায়াত করছেন পৌরসভা সহ দিরাই উপজেলার লক্ষাধিক মানুষ। জরুরী ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকা ও পৌরসভার কয়েকটি রাস্তা সংস্কারের দাবি পৌরবাসী তথা উপজেলাবাসীর।

  • [১]