স্টাফ রিপোর্টার
তাহিরপুরে সড়ক সংস্কারের দাবিতে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের খলিশাজুরী গ্রামের স্কুলের সামনে সোমবার বিকাল ৫ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শাহাবুল আলম শিব্বির’র সভাপতিত্বে ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল আউয়াল রবি’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খলিশাজুরী গ্রামের প্রবীণ মুরব্বি ও ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নূরউদ্দিন, নালেরবন্দ খলিশাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম, খলিশাজুরী গ্রামের বাসিন্দা ফখর উদ্দিন, মসজিদ কমিটির মোতাওয়াল্লি শামছুজ্জামান, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, আশিক মিয়া, আসাদ মনি, ছয়ফুল আলম, আলআমিন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার থেকে নতুন বাজার পর্যন্ত সড়কটির অমৃতপুরের (কচুনালী) সামনে কিছু অংশ ভেঙ্গে খাল হয়ে গেছে। প্রতি বছরই সড়কের এই অংশটি পাহাড়ি ঢলে ভেঙ্গে যায়। যার ফলে কাউকান্দি, চতুরভূজ, কামারকান্দি ও খলিশাজুরীর প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়তে হয়। অথচ অমৃতপুরের (কচুনালী) সামনে অগভীর ৮ ফুট লম্বা খাল ভরাটকরণ করা হলে সারা বছর এলাকাবাসি চলাচল করতে পারত। স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলার কারণে বর্ষার ৬ মাস এলাকাবাসিকে বাজার যেতে বিড়ম্বনার শিকার হতে হয়। মানববন্ধনে বক্তারা খলিশাজুরী থেকে নতুনবাজার যাওয়ার সড়কটি পাকাকরণ ও খালটি ভরাটকরণের দাবি জানান।
উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খসর”ল আলম বলেন, ৫নং ওয়ার্ডের মেম্বার খাল সম্পর্কে আগে আমায় অবগত করেননি। এখন পরিষদে কোনো বরাদ্দও নেই। সামনে বরাদ্দ আসলে ব্যবস্থা নেব।