- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স-মলি শ্রমিকদের জন্য আর্থিক সহযোগিতা ও রেশন প্রদানের আবেদন

কর্মহীন স-মলি শ্রমিকদের জন্য আর্থিক সহযোগিতা ও রেশন প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে জেলা স-মলি শ্রমিক সংঘ। মঙ্গলবার দুপুর ১২টায় ই মেইলের মাধ্যমে এই আবেদন করা হয়।
আবেদনে উল্লখে করা হয়,- স-মলি শ্রমিক সংঘরে শ্রমিকদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে বিভিন্ন মিলে কাজ করা। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারি মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে সরকারি, বেসরকারি অফিস-আদালত, মার্কেট-দোকানপাট, গণপরিবহণ বন্ধ ঘোষণা করে সর্বস্তরের জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার নির্দেশ প্রদান করেছে সরকার। এই নির্দেশনা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যা আরও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে সুনামগঞ্জ জলোর স-মলি শ্রমিকরা কর্মহীন হয়ে ঘরে ফিরে আসতে বাধ্য হন। যার কারণে কয়েক শত স-মলি শ্রমিক বেকার হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। গত দুই সপ্তাহ কোন রকমে ধার দেনা করে চলতে পারলেও বর্তমানে আর কোন ভাবেই দিনাতিপাত করা সম্ভব হচ্ছে না। আমরা দিনে আনি দিনে খাই এই অবস্থায় আমাদের সংসার জীবন যাপন ও ছেলে মেয়েদের ভরন পোষন করা অসম্ভব হয়ে পড়ছে। আমাদের দিকে মানবিক সু-দৃষ্টি প্রদানের জন্য আপনার কাছে আকুল আবেদন করছি।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]