- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স মিল সেক্টরে নিন্মতম মজুরি কার্যকরের দাবি

মহান মে দিবসে একদিনের স্ব—বেতন ছুটি, ঈদুল ফিতর উপলক্ষ্যে একমাসের বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান এবং সরকার ঘোষিত নিন্মতম মজুরি কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স মিল শ্রমিক সংঘের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজ মিয়া।
সাধারণ সম্পাদক মনির মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, কবি ও লেখক সৌরভ ভূষন দেব, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক পিন্টু দাস, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, সহ সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ নদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন, মহিনুর মিয়া, আব্দু রউফ, অধির চন্দ্র দসি, আশিক মিয়া,সাজ্জাদ মিয়া, শরিফ উদ্দিন,আবুল মিয়া, রবিন্দ্র দাস, সুবাস দাস, সুন্দর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণি ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক—কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা স’মিলে কর্মরত শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। শুধু তাই নয় স’মিল শ্রমিকরা দেশের প্রচলিত শ্রম আইন মোতাবেক উৎসব বোনাস থেকেও বঞ্চিত। এছাড়া সরকার স’মিল সেক্টরের শ্রমিকদের জন্য নিন্মতম মজুরির গেজেট প্রকাশ করলেও অদ্যাবধি তা কার্যকর করা হয়নি।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]