সুনামগঞ্জ হকার সমবায় সমিতির কার্যালয় নির্মাণের লক্ষ্যে শুক্রবার রাতে সুরমা মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হকার সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ খান। সভায় উপস্থিত ছিলেন হকার সমিতির সভাপতি শাহীন আলম খোকন, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ. করিম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক রশিদ বখত, সদস্য মো. খোকন, রুহন মিয়া প্রমুখ। আলোচনা সভায় পৌর মেয়র আয়ুব বখত জগলুল হকার সমবায় সমিতির কার্যালয় নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। (প্রেস বিজ্ঞপ্তি)