- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হজরত শাহ আরেফিন (র.) মোকামে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হজরত শাহ আরেফিন (র.) মোকামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকায় হজরত শাহ আরেফিন (র.) এর মোকামে বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মোকাম কমিটির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলহাজ¦ আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চোরম্যান আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

  • [১]