- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হট্টগোলের মধ্যে সম্পন্ন হলো সুইডেন আ. লীগের সম্মেলন জাহাঙ্গীর সভাপতি, ফরহাদ সেক্রেটারী

লন্ডন প্রতিনিধি
একটি গ্রুপের হৈ হট্টগোলের মধ্যে সম্পন্ন হলো সুইডেন আওয়ামী লীগের সম্মেলন। রবিবার স্টকহোমের একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক এই সম্মেলনে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি যথাক্রমে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া সম্মেলনের কাউন্সিল সেশনে এম এ গনি নতুন নেতৃত্বের নাম ঘোষণা করার শুরুতে সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ আলীর   নাম বললে ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন দলীয় কর্মীসহ একটি গ্র“প ফরহাদকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানিয়ে ¯ে¬াগান দিতে থাকলে সম্মেলনস্থলে হৈ হট্টগোল শুরু হয়। এই হট্টগোল আমলে না নিয়েই নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবিরের নাম ঘোষণা করেন ইউরোপীয় সাধারণ সম্পাদক এম এ গনি। এসময় ইউরোপীয় আওয়ামী লীগের প্রবীণ দুইনেতা অনিল দাশগুপ্ত ও এম এ গনি একসাথে হাত তুলে তাদের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নেন। ফরহাদ গ্রুপের কর্মীরা তাদের ¯ে¬¬াগান অব্যাহত রাখলে অনিল দাস ও এম এ গনি সভাস্থল ত্যাগ করে পাশের রুমে চলে যান। ফরহাদ সমর্থকদের হৈ হট্টগোল বন্ধ করতে হল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। দুই প্রবীণ নেতাও এসময় সম্মেলনস্থল ত্যাগ করেন।

  • [১]