- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হতদরিদ্রদের নগদ অর্থ ও বয়ষ্ক ভাতার বই বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা বিতরণ করেছেন। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় তিনি এ অর্থ বিতরণ করেন। নগদ অর্থ ছাড়াও বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অসচ্ছল প্রতিবন্ধী ৫২৬ জনের  মাঝে তিনি বয়ষ্ক ভাতার  বহি বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এমপি মিসবাহ আনুষ্ঠানিক ভাবে এসব নগদ অর্থ ও বয়স্ক ভাতা বহি বিতরন করেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ ভাবে এ অনুষ্ঠানের   আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মুহাম্মদ ফারাবী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটোয়ারি, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো.বুরহান উদ্দিন, জাপা নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]