স্টাফ রিপোর্টার
লুইস বিট্রিশ বাংলাদেশী হেম্পলিং হেন্ড(এল.বিবি.এইচ.এইচ) অর্থায়নে ও তিমির নাসক সংস্থা (তিনাস) লক্ষ্মীপাশা গোলাপগঞ্জ সিলেটের আয়োজনে ৭০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গনে ত্রাণ বিতরণ করেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ডা. এ,এইচ, এম মাহফুজুল হক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মানিক মিয়া, তিমির নাসক সংস্থা (তিনাস) লক্ষ্মীপাশা গোলাপগঞ্জ সিলেটের সহ সভাপতি বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন খাঁন, সহ সাধারণ সম্পাদক রাফিউল ইসলঅম রাসেল, কোষাধ্যক্ষ মাহুববুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক কামরান আহমেদ, কার্যনিবার্হী সদস্য তানজিল ইবাদ চৌধুরী, তানভীর রাহাত চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, হতদ্ররিদ্র প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, লবণ, তেল ও ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়।