স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে ১২০ জন হতদরিদ্র দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড লাইফ ইনশিওরেন্স কোঃ উপ-পরিচালক তৌহিদ হোসেন বাবু। রবিবার সকালে শহরের মোহাম্মদপুর এলাকায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন তৌহিদ হোসেন বাবুর মাতা মোছাঃ খালেদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মহিব, বাংলাদেশে পোস্টের জেলা প্রতিনিধি আল আমিন, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ডায়মন্ড লাইফ ইনশিওরেন্স সুনামগঞ্জ জেলার নিবার্হী পরিচালক রুজী বেগম প্রমুখ।
এ সময় তৌহিদ হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে আমরা মৎস্যজীবী লীগের প্রতিটি নেতাকর্মী সমাজের অবহেলিত ও অসহায় মানুষজনের পাশে থেকে তাদের খাদ্য সহায়তা করে যাচ্ছি। বাংলাদেশ মৎস্যজীবী লীগ সব সময় সাধারণ মানুষজনের পাশে আছে। এই মহামারি থেকে নিজেকে রক্ষা করতে হলে সচেতন হবে হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।