- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হত্যাকাণ্ডের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা নেই : হানিফ

সু.খবর ডেস্ক
গুলশান হামলাসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন হত্যাকা-ের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।  
তিনি বলেন, ব্লগার, বিদেশী পুরোহিত ও গুলশান হামলা সুপরিকল্পিত। এই হত্যাকা-ে অংশগ্রহণকারীরা জামায়াত শিবিরের। দেশে হত্যাকা-ের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।  
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা স্কুল মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
হানিফ দাবি করেন, গুলশান হামলা ও বিভিন্ন স্থানে পুরোহিত হত্যাকা-ের ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা জড়িত। গুলশান হামলায় জড়িত বগুড়ার দুই জঙ্গি ছাত্রশিবিরের কর্মী ছিল।  
আইএসকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সংগঠন বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, প্রমাণিত হয়েছে আইএস কোন ইসলামী সংগঠন নয়। তারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ।  
মাহবুবউল আলম হানিফ প্রশ্ন করেন, আইএস যদি ইসলাম প্রতিষ্ঠা করতেই চায়, তাহলে তারা ইসরাইলে কেন হামলা করছে না?
তিনি বলেন, ইহুদি অধ্যুষিত ইসরাইল ৩০-৪০ ধরে মুসলমানদের উপর হামলা চালিয়ে আসছে। তাদের তো কোন কিছু বলছে না। আইএসের কর্মকা-ে প্রমাণিত তারা ইহুদি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সংগঠন।  
হানিফ আরও বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাস করছে, ইসলাম ধর্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের কোন মুসলমান ইসলাম ধর্মের ওপর আঘাত বরদাশত করবে না।  
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কাজী নাবিল আহমেদ এমপি, অ্যাডভোকেট মনিরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

  • [১]