- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হবিগঞ্জ হাসপাতালের টেকনোলজিস্ট হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য পরিবার। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট রুকন উদ্দিন মোল্লা, স্টোর কিপার সুলেমান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করছে। এজন্য নিজেদের অনেক সহকর্মী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিতে গিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে। মানববন্ধনে বক্তারা খুনীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

  • [১]