- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হযরত শাহজালাল ও শাহপরাণ মাজার জিয়ারত করলেন ব্যারিস্টার ইমন

সিলেট অফিস
জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন শনিবার দুপুরে সিলেট হযরত শাহ্জালাল ও শাহপরাণ (রঃ) মাজার জিয়ারত করেছেন। ঢাকায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে যাওয়ার আগে মাজার জিয়ারত করে যান তিনি।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, তার বড় বোন নিশাত কবির লিজি, সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শিলা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশীদ আহমদ, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা দোলন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আমীর হোসেন, জগন্নাথপুর উপজেলার যুবলীগ নেতা  হামিদুর রহমান বাচ্চু, জুবেদ খান প্রমুখ।
পরে তিনি মেজরটিলার ইসলামপুরে তার বাবা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আব্দুর রইছ ও তার মা রফিকা রইছ চৌধুরীর কবর জিয়ারত করেন।

  • [১]