- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হরিচরণ দাশ তালুকদার মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬’র ফল প্রকাশ করা হয়েছে। শনিবার  হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ অণীশ বাপ্পু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়। এই মেধাবৃত্তি পরীক্ষায় পৌর এলাকার ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ‘এ’ গ্রেডে  
৮ জন, ‘বি’ গ্রেডে ১০ জন, ‘সি’ গ্রেডে ১০ জন এবং ‘ডি’ গ্রেডে (বিশেষ) ৭ জন সহ মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সর্বোচ্চ নম্বর পেয়ে এ গ্রেড এবং ১ম স্থান অর্জন করেছে আদর্শ শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ফারিহা জান্নাত সাফা। রোল নং ১৪৫ , পিতার নাম  মো: সিদ্দিক আলী এবং মাতার নাম ঃ শাহানারা বেগম। বৃত্তি প্রদানের তারিখ ও সময় পত্রিকার মাধ্যমে জানানো হবে।   মেধাক্রম অনুয়ায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর (গ্রেড ঃ এ ) মোট ৮ জন  রোল নম্বর ঃ ১৪৫, ৫৯,৭৫,১২৪,৫৩,৭,৪৫ ও ৫৮।  (গ্রেড ঃ বি ) মোট ১০ জন রোল নম্বর ঃ ২০,১৪৩,১৫৪,১৪৪,৪৪,৮৩, ৬৭, ২২৯, ১৯ ও ১৬১ ।  (গ্রেড ঃ সি ) মোট ১০ জন রোল নম্বর ঃ ১৯৬,১৮, ৩৬, ১৩৫, ১২৫, ২৩৭, ১৭৮, ৮২, ৬৮ ও ৪৮।  (গ্রেড ঃ ডি-বিশেষ ) মোট ৭ জন রোল নম্বর ঃ ১৭০, ৫৭, ২৩, ৩৪, ১৫৭, ৮৫ ও ৫।  উল্লেখ্য গত ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার ড্যাফডিল কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত ‘হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬’ প্রথম বারের মতো শুধুমাত্র ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]