সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত হরিচরণ দাশ তালুকদার (বিএবিটি) এর স্মৃতি স্মরণে এবং তাঁর শিক্ষার আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার প্রত্যয়ে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬।
জেলার ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে মেধাবৃত্তি পরীক্ষা। আগামী ১৬ নভেম্বর থেকে সুনামগঞ্জ শহরের প্রতিটি কিন্ডার গার্টেন এবং সরকারি- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষার আবেদন ফরম পাওয়া যাবে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে
পারবে। পরীক্ষার প্রবেশপত্রও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করতে পারবে। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে মেধাবৃত্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭১৫-৪০৯৫৫৫ এই মোবাইল নম্বরে। প্রেস বিজ্ঞপ্তি