স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত হরিচরণ দাশ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় ড্যাফোডিল কিন্ডার গার্টেনে প্রথম বারের মতো এই বৃত্তি পরীক্ষা অনু্িষ্ঠত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির ২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অধ্যক্ষ শেরগুল আহমদ, অ্যাড. চাঁন মিয়া, প্রভাষক রামানুজ রায়, নিত্যব্রত মজুমদার, প্রীতিরঞ্জন তালুকদার প্রমুখ।