- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হরিপদনগর স্কুলের সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বেগম নুরুননাহারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সহকারী শিক্ষিকা বেগম নুরুননাহার সুনামের সাথে দীর্ঘ ৩৪ বৎসর চাকুরী করার পর রবিবার অবসর গ্রহণ করেন। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুয়েব রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংরাটিলা গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুল সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জায়ফর আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক নজির আহমদ, ইস্পা বেগম, লুৎফা বেগম, সাংবাদিক মাসুক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় সংবর্ধনায় শিক্ষিকা বেগম নুরুননাহার বলেন, ‘আমি স্কুলে যোগদান করার পর থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে যথেষ্ট ভালবাসা ও আদর পেয়েছি। এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না।’

  • [১]