স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হরিপুর প্রিমিয়ার লীগে দূরন্ত ইএমকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুজাউল ভাইকিং। শুক্রবার বিকেল ৩ টায় হরিপুর উত্তর মাঠে অনুষ্ঠিত খেলায় দুরন্ত ইএম
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫ ওভারে সংগ্রহ করে ১২০ রান। জবাবে ২ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সুজাউল ভাইকিং । ম্যান অব দ্যা সিরিজ ও সেরা বোলার সুজাউল ভাইকিং এর বজলু মিয়া, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় সুজাউল করিম।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী কফিল উদ্দিন, আঞ্জব আলী, আব্দুর রশীদ, গিয়াস উদ্দিন, সমাজ সেবক চান মিয়া, ছালি আহমদ, গোলাম রাব্বানী, আমিরুল ইসলাম প্রমুখ।