- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাইকোর্টে রিট পিটিশন দাখিল- জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর পদে আজ শুক্রবারের নিয়োগের পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জেলা প্রশাসকের ফেইসবুক পেইজে তা প্রকাশ করা হয়েছে।
তবে বিশেষ এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে বুধবার উচ্চ আদালতে (হাই কোর্টে) একটি      রিট পিটিশন দায়ের করা হয়েছে। সেই রিটের কারণে আদালতের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। আদালতে রিট পিটিশ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ আলম।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জনানো যাচ্ছে যে, ০৮/০৯/২০১৭ তারিখ (আজ শুক্রবার) সকাল ১০ টায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। এতদবিষয়ে গৃহীত কার্যক্রম পরবর্তীতে জানানো হবে।

  • [১]