স্টাফ রিপোর্টার
দিরাইয়ে হাওরপাড়ের চারশত দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্প আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ।
এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান (হাসিব) এবং ৮জন প্যারামেডিক চিকিৎসক। এসময় প্রয়োজনীয় ওষুধপত্রও দেয়া হয়।
চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. রহমত আলী, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।