আকবর হোসেন, জামালগঞ্জ
ভোর ৪ টা থেকে সাড়ে ৪ টায় ঘুম থেকে উঠি, উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে ভোর ৬টার ভাইট্টল নৌকায় উঠি। সকাল নয়টার দিকে স্কুলে পৌছি, সারাদিন ক্লাস করে আবার ৩ টার পর উজান নৌকায় উঠি জামালগঞ্জ ফেরার জন্য সন্ধ্যা ৬ টার পরে বাসায় আসি। যাবার সময় ছেলে ও মেয়েকে ঘুমে রেখে যাই। সকালে যা রান্না করি,সারাদিন পরিবারের সকলে তাই খায়। আমি আমার ছেলেমেয়েদেরকে সময়ই দিতে পারি না। তার পরে রোদ, ঝড় বৃষ্টি তো আছেই। সব কিছু পেছনে ফেলে প্রতিনিয়তই ছুঠতে হচ্ছে বিদ্যালয়ে। মানুষ গড়ার দায়িত্ব নিয়েছি, পালন করতে গিয়ে সামাজিকতা কি। তা যেন আমি ভুলতেই বসেছি। আর পারছি না ভাই,তবে এইটুকু শান্তনা পাচ্ছি। আমার ছেলেমেয়েদেরকে সময় না দিতে পারলেও আমার ছেলেমেয়ের মত অন্য শত ছেলেমেয়েদের সময় দিতে পারছি তো,তাদেরকে তো পড়াচ্ছি। এভাবেই মনের লুকিয়ে থাকা ভিতর থেকে কথাগুলো বলছিলেন কামধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার।
একইভাবে হাফিজা বেগম শুকদেবপুর যশমন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনিও প্রতিদিন কত কষ্ট করে উপজেলা সদর থেকে ৩০ কি.মি. পথ পারী দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়ার কথাও এভাবেই বর্ননা করছেন। এই রকম ঘটনা উপজেলা সদরে একটি দ’ুটি নয় অন্তত শতাধিক।
নাসিমা আক্তার কামধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, প্রতিভা রানী তালুকদার উজান দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, প্রীতি রানী তালুকদার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ,মিহির তালুকদার দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মানবেন্দ্র তালুকদার নাজিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, তোফাজ্জল হোসেন প্রতিদিন উপজেলা সদর থেকে সাচনা বাজার হয়ে হাওরিয়া আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছেন।
জানা যায়, অধিকাংশ শিক্ষক শিক্ষিকাই উপজেলা সদরে থাকেন পরিবার পরিজন নিয়ে। আবার কোন কোন শিক্ষক বিদ্যালয়ের পাশের লজিং থেকে দায়িত্ব পালন করছেন। উপজেলার শেষপ্রান্ত একদিকে ধর্মপাশা, অন্যদিকে দিরাই, আর নেত্রকোনার মোহনগঞ্জের পাশে রয়েছে অনেক বিদ্যালয়।
রাতুল তালুকদার আমানীপুর বিদ্যালয়ের শিক্ষক তিনি আমানীপুর গ্রামে, লিটন তালুকদার বিঞ্চুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শ্রীপদ তালুকদার রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপজেলা সদর থেকে ৩০-থেকে ৪০ কি.মি. দুরত্বের এই হাওরের তীরের বিদ্যালয়ের শিক্ষকদেরকে বাধ্য হয়েই গ্রামের কারোনা কারো বাড়ীতে লজিং থাকতে হচ্ছে।
এভাবেই জীবন যুদ্ধ করে শিক্ষকরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠদান ও মানুষ করার দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপজেলা সদরের জামালগঞ্জ ট্রলার ঘাট থেকে ভাটিতে যাবার জন্য সকাল ৭টা ও ৮ টার নৌকায় উঠেন শিক্ষক-শিক্ষিকা। উজানের বিদ্যালয়গুলোতে যাবার জন্য একইভাবে তেলিয়া ঘাট থেকে আবার অটোরিক্সায় লালবাজার-কারেন্টের বাজার গিয়ে ৮-১০ স্কুলের শিক্ষকরা মিলে সকাল ৮টায় নৌকায় চড়েন। অপরদিকে সাচনাবাজার থেকে দূরবর্তী বিদ্যালয়গুলোতে যেতে সাচনা চৌধুরী বাড়ীর ঘাট, সিএন্ডবি রোডের ঘাট, বেহেলী রোডের ঘাট থেকে শিক্ষকরা হাওরে রওনা হন। আবার কোন কোন শিক্ষক সড়ক পথেও উপজেলার শেষ প্রান্তে যান প্রতিদিনই।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সূত্রে জানা যায়, উপজেলার সবকটি বিদ্যালয়ের শতকরা ৮০ ভাগ শিক্ষক শিক্ষিকা উপজেলা সদরে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। আর প্রতিদিনই উপজেলা সদর থেকে শেষ প্রান্তের বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকাদেরকে কষ্ট করে যেতে হচ্ছে। অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তার গ্রামের বাড়ীতেই বিদ্যালয়, অথচ তার ছেলেমেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য উপজেলা সদরে থাকেন। এরকম অনেকগুলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই একই চিত্র। আর এভাবেই বছরের পর বছর পার করছেন উপজেলার শিক্ষকরা। অবশ্য শিক্ষক প্রতিনিধিগন আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন যদি শিক্ষকদের বদলী সুষ্ঠুভাবে হয়। কোন রাজনৈতিক নেতৃবৃন্দ যদি বদলীতে তদবির না করে তাহলে অনেকটাই উপকৃত হবে শিক্ষকরা।
অন্যদিকে শিক্ষা বিভাগ বলছে, যদি শিক্ষকদের নিজ নিজ বাড়ী অথবা তাদের বাড়ীর নিকটবর্তী বিদ্যালয় গুলোতে বদলী করা সম্ভব হত তাহলে শিক্ষার মান ও শিক্ষকদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি অনেকটাই বেড়ে যেত। আবার উল্টোও পথেও হাটেন অনেক শিক্ষক নেতা। নিজ গ্রামে চাকরী করেন অথচ থাকেন উপজেলা সদরে। কোন কোন শিক্ষক স্কুলে পেরা শিক্ষকও রেখে দিয়ে রেখেছেন। মাস শেষে গিয়ে বেতন দিয়ে আসেন। শিক্ষকদের বদলীর সময়ে শিক্ষক নেতাদের প্রতিযোগিতা শুরু হয় কার অঅগে কে উপজেলা সদরের বিদ্যালয়গুলোতে আসতে পারেন এই চেষ্টায়।
হাওর পাড়ের উপজেলা জামালগঞ্জ। বর্ষা কালে চারদিকে পানি আর পানি,নৌকা ছাড়া যাতায়াত আর যোগাযোগ একেবারেই অসম্ভব। আবার হেমন্ত কালে ঠিক তার উল্টো, হাটা ছাড়া আর কোন গতি নেই। ৩৩৮ বর্গ কিলোমিটারের উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে বর্তমানে বিভাজন হয়ে ৬টি ইউনিয়ন পরিষদ। উপজেলা সদর কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ব্যাতিত অধিকাংশ বিদ্যালয়ই দূরবর্তী। উপজেলা সদর থেকে প্রতিদিনই শিক্ষক শিক্ষিকাদের যাওয়া আসা সম্ভব হচ্ছে না। শিক্ষকদেরকে বিদ্যালয়ে যেতে হচ্ছে সকাল ১০ টার আগে পরে,আবার ফিরতে হচ্ছে ২ টার মধ্যে। অনেক শিক্ষকই ক্লাস মনোযোগী না হয়ে উপজেলা সদরে ফেরার জন্য মন উদগ্রীব হয়ে থাকে। কখন নৌকা আসবে, কখন নৌকায় চড়বো,কখন বাসায় ফিরবো।
আবার কোন কোন শিক্ষকরা দূরবর্তী শিক্ষকদের বাধ্য হয়েই পরিবার পরিজন ব্যতীত বিদ্যালয়ে কিংবা নিকটবর্তী কারো বাড়ীতে থাকতে হচ্ছে। অভিভাবকেদের জোড়ালো দাবী দূরবর্তী স্বস্ব বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদ্যালয়ের গ্রাম অথবা নিকটবর্তী গ্রাম গুলোতে থাকার ব্যবস্থা করা। অন্যতায় শিক্ষক ও শিক্ষিকাদের পাঠ দানে অমনোযোগী ও পাঠদান ব্যাহত হবার আশংকা থেকেই যাবে। যদি হাওর এলাকার বিদ্যালয় গুলোতে শিক্ষকদের আবাসন ব্যবস্থা করা যেত তাহলে শিক্ষার মান অনেকাংশেই হাওর পাড়ের উপজেলা গুলোতে বৃদ্ধি পেত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলার প্রত্যন্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন কষ্ট করে যাতায়াত করেন। অনেক শিক্ষকেরই প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা নৌকার উপরে চড়তে হচ্ছে। শিক্ষকরা বিদ্যালয়ের পাশাপাশি থাকতে পারলে শিক্ষার মান আরো বেড়ে যেত।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘ভৌগোলিক দিক থেকে জামালগঞ্জ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ই হাওর এলাকায়। হাওর পাড়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকাকেই কষ্ট করে বিদ্যালয়গুলোতে যেতে হচ্ছে। আমি ফেনারবাঁকের শেষ প্রান্তের কয়েকটি বিদ্যালয় দেখতে গিয়েছিলাম। সেখান থেকে উপজেলা সদরে ফিরতে আমার সন্ধ্যা হয়েছে। শিক্ষিকাদের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখা হবে।’