- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওররক্ষা বাঁধ নিয়ে কোন আপোষ নয় -এমপি রতন

আকবর হোসেন, জামালগঞ্জ
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘হাওর বাঁচলে দেশের মানুষ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কোনো অপশক্তিই এদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ দেশে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা বড় কথা নয়। সাম্প্রদায়িকতার উর্ধে এসে সকলকে দেশের জন্য একযোগে কাজ করে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশী।’
তিনি আরো বলেন,‘ হাওর এলাকার উন্নয়নে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ কতে হবে। হাওর রক্ষা বাঁধের ব্যাপারে কোন আপোষ নেই্ । ফসল রক্ষা বাঁধগুলোকে সঠিক ভাবে সকলে মিলে তদারকি করতে হবে।
বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার বোরো ফসল রক্ষায় হালির হাওরের বেড়ি বাঁধ পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা   বলেন। হালির হাওরের কয়েকটি বাঁধ পরিদর্শনের পর আছানপুর উমেদপুর গ্রামে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ছাদরুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদার, আব্দুল মুকিত চৌধুরী, আ.লীগ নেতা আসাদ আল আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান, মোশারফ হোসেন, সায়েম পাঠান, অসীম তালুকদার. ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, আ.লীগ নেতা বাচ্চু মাস্টার, সবুজ মিয়া, যুবলীগ নেতা আবুল খয়ের, আবুল আজাদ, ইকবাল আল আজাদ, মকবুল হোসেন আফিন্দী, সাদেক হোসেন জিটু, আব্দুল সালাম, আল আমিন, স্থানীয় নেতা নজির আলী প্রমুখ। পরে তিনি বেহেলী ইউনিয়ন পরিষদ, হরিনাকান্দি ও তাহিরপুরের পৈন্ডুব বাজারে পৃথক দুটি পথসভায় বক্তব্য রাখেন ।

  • [১]