- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরাঞ্চলের বন্যা- ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন বিষয়ে পলিসি ডায়লগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প (এলজিইডি অংশ)’ এর উদ্যোগে প্রকল্পে হস্তান্তরিত জলমহালের       সীমানা চিহ্নিতকরণ ও পিলার স্থাপন বিষয়ে পলিসি ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। কর্মশালার সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এলজিইডির সিলেট অঞ্চলের তত্বাবধায়ক  প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মো. মমতাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী  ইব্রাহিম মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাছির উল্লাহ্ খান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুদ্দিন ইকবাল, বিল ব্যবস্থাপনা কমিটির সংগঠক আছিয়া বেগম, আহাদুল ইসলাম, মো. আলতু মিয়া, আব্দুর রশিদ, মোছাম্মৎ মহিমা বেগম, ছমির উদ্দিন প্রমুখ।
কর্মশালায় এইচএফএমএলআইপি-এলজিইডি ঢাকা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট আবদুল হাই চৌধুরী প্রকল্পের কর্মকা- পাওয়ার পয়েন্ট মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।
রির্সোস ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীগণ এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও প্রকৃত মৎস্যজীবীগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়,  ২০১৪ সালের জুন থেকে ২০২২ সাল পর্যন্ত ৮ বছর মেয়াদী এই প্রকল্পে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৩ টি উপজেলার জলমাহাল সমূহ, পল্লী অবকাঠামো ও মৎস্যসম্পদ উন্নয়নে কাজ করা হচ্ছে।
বিল ব্যবস্থাপনা কমিটির সংগঠকরা জলমহাল খনন করে মৎস্য বাড়ানোর পাশাপাশি তাঁদের আয় বৃদ্ধি করার দাবি জানান।

  • [১]