- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরাঞ্চলের মানুষ প্রিয় সন্তানকে হারিয়েছে -এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘আমরা যারা হাওর অঞ্চলের তথা সুনামগঞ্জ জেলার মানুষ আমাদের অত্যন্ত প্রিয় সন্তানকে হারিয়েছি। তাঁকে আমরা আজ তার ঘরে নিয়ে এসেছি, মায়ের কোলে শেষ শয্যায় শায়িত করতে। আমরা সুনামগঞ্জবাসী সবাই এই বীর পুরুষ অসম্প্রদায়িক, প্রগ্রতিশীল, গণতান্ত্রিক, সারাজীবনের সংগ্রামী এই ব্যক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি’।  সোমবার বিকালে সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ীর পাশে বালুর মাঠে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুরঞ্জিত সেন গুপ্তের ভক্ত-সমর্থক এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্মা জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি আরো বলেন,‘এই দু:সময়ে তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত, পুত্র সৌমেন সেনগুপ্তসহ তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছি। আমরা আশ্বস্ত করেছি যেভাবে আমরা সারা জীবন সুরঞ্জিত সেনগুপ্তের পাশে ছিলাম ঠিক সেইভাবে সারা জীবন তাঁর পরিবারের পাশে আমরা থাকবো। আগামীতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তথা হাওর অঞ্চলের উন্নয়নে এবং হাওর অঞ্জলের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং সুস্থ রাজনীতি সুরক্ষা করে সবাই মিলেমিশে বাস করতে পারি সেভাবেই আমরা কাজ করব।’

  • [১]