- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরাঞ্চলে নারীর প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরাঞ্চলে নারীর ক্ষমতায়ন ও জীবন জীবিকায় দুর্যোগ ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজের আয়েজনে জেলা প্রশাসনের সহয়োগিতায় হাওরাঞ্চলে বিভিন্ন নারী উদ্যোক্তা ও বেসরকারি এনজিও কর্মকর্তারেদ অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বার্হী কর্মকতা ইয়াসমিন নাহার, জেলা প্রাণীসম্পদ বিষয়ক কর্মকর্তা ডা.হাবিবুর রহমান, উপজেলা মৎস্য গবেষণা বিষয়ক কর্মকর্তা সীমা রানী বর্মন, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজের সিনিয়র ফেলো ডা. নিজাম উদ্দিন আল হোসাইনি, ব্র্যাক সুনামগঞ্জ এর আঞ্চলিক ব্যবস্থাপক আজাদ আবুল কালাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, হাওরাঞ্চলে জলবায়ু অভিঘাতের প্রেক্ষিতে বিভিন্ন সময় আকস্মিক বন্যা,খরা অতিবৃষ্টিসহ নানা দুর্যোগে মাঠে ফসল, সবজি চাষ হাসমুরগি পালনে হাওরের নারীদের ক্ষতির সম্মুখিন হতে হয়। নারীর ক্ষমতায়ন ও জীবন-জীবিকা রক্ষায় সরকারি ও বেসরকারিভাবে গত ৫ বছরে নানা উদ্যোগ নেয়া হয়েছে তবে এসব সমস্যা সমাধানে নারীদের আধুনিক প্রযুক্তি বান্ধব করতে হবে।

  • [১]