- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরের পানিতে ইউরেনিয়াম পাওয়া যায়নি -ড. দিলীপ কুমার সাহা

এমএ রাজ্জাক, তাহিরপুর
হাওরের পানি দূষণ, দুর্গন্ধ, মাছ ও হাঁস মরে যাওয়ার কারণ অনুসন্ধানে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি দলের প্রধান ড. দিলীপ কুমার সাহা কথা জানিয়েছে,‘ হাওরের পানিতে ইউরেনিয়াম দূষণের কোনো প্রমাণ পাওয়া যায় নি।’ তিনি বলেন, জেলার বিভিন্ন হাওরে ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থের নমুনা পাওয়া যায়নি। তবুও আমরা চূড়ান্ত পরীক্ষা করে নিশ্চিত হব। আমাদের পাঠানো নমুনা সকাল থেকে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।’
রবিবার সকালে প্রেস ব্রিফিংয়ে হাওরের পানি পরীক্ষা নিরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি দলের প্রধান ড. দিলীপ কুমার সাহা।  
তিনি বলেন,‘ সুনামগঞ্জের হাওরাঞ্চলের পানিতে ইউরেনিয়াম বা তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ পাওয়া যায় নি। স্বাভাবিকভাবে যে ধরনের তেজস্ক্রিয় পরিবেশে থাকে হাওরে তার চেয়েও অনেক কম। ইউরেনিয়ামের বা তেজস্ক্রিয়তার কোন কোন অস্তিত্ব আমরা পাইনি। এ্যামোনিয়া গ্যাস বা ফসলের সারের ব্যবহারের কারণে হয়তো মাছ মারা গেছে।’
তিনি বলেন, শুক্রবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদে আশংকা প্রকাশ করা হয়েছিল ইউরেনিয়ামের প্রভাবে হয়তো হাওরের মাছ মারা যাচ্ছে। সাথে সাথে আমরা ৭ জনের একটি টিম পাঠাই বিভিন্ন পয়েন্টে নমুনা সংগ্রহের জন্য। শনিবার সারাদিন তারা প্রত্যেকটা হাওর থেকে নমুনা সংগ্রহ করেছে।’
সম্প্রতি অতিবৃষ্টিপাত আর উজান থেকে পানি এসে হাওরের ফসল তলিয়ে যাওয়ার পর মাছ ও অন্যান্য জলজ প্রাণির মধ্যে মড়ক দেখা দেয়। অনেকেই ধারণা করছিলেন, ইউরিনিয়াম বা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্বের কারণে হাওরের মাছে মড়ক দেখা দিতে পারে। তাই হাওরের পানি দূষিত হওয়ার পেছনে ইউরেনিয়ামের প্রভাব আছে কি না তা পরীক্ষা করার জন্য শনিবার সুনামগঞ্জে আসেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।
রবিবার সকালে    
 পরমাণু কমিশন দলটি দেখার হাওর, খরচার হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়াসহ বিভিন্ন হাওর ঘুরে তেজস্ক্রিয়তা পরীক্ষা করেন। পরে কমিশন দলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলীপ কুমার সাহা সাংবাদিকদের জানান, দেখার হাওরের পানিতে তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ প্রাথমিকভাবে পাননি তারা। এসময় তিনি বলেন, দেশের পরিবেশে স্বাভাবিকভাবে ০.২০ মাত্রার তেজস্ক্রিয়তা থাকার কথা তাকলেও সেক্ষেত্রে হাওরে রয়েছে ০.১০ যা প্রায় অর্ধেক।
সম্প্রতি হাওরে মাছ ও হাঁস মরছে কেন জানতে চাইলে ড. দিলীপ কুমার সাহা জানান, পরমাণু শক্তি কমিশনের ধারণা, ধানচাষে সার ও কীটনাশক ব্যবহারের কারণ হতে পারে। এ ছাড়া পানির নিচে তলিয়ে যাওয়া ধান পচেও পরিবেশ বিরূপ দেখা দিতে পারে, যার কারণে মাছ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণি মরে যাওয়ার ঘটনা ঘটছে।
পারমাণবিক শক্তি কমিশনের সদস্য ড. দিলীপ কুমার সাহার নেতৃত্বে থাকা অন্যান্যরা হলেন, ড. দেবাশীষ পাল ও বাংলাদেশ কেমিস্ট্রি ডিভিশনের প্রধান ড. বিলকিস আরা বেগম।

  • [১]