স্টাফ রিপোর্টার
পাউবোর কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়নে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির সভাপতির জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা
প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, প্রতিবন্ধকতার কারণে যেসব হাওরের পানি নিষ্কাশন হচ্ছে না, সেসব হাওরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৩০ লাখ টাকার মধ্যে ধর্মপাশা-মধ্যনগরের জন্য ৪ লাখ ও অন্য প্রত্যেক উপজেলার জন্য ২ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এই টাকা দিয়ে হাওরের পানি নিষ্কাশনের জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিবেন উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর শাখা কর্মকর্তাগণ।
এছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন ও যেসব প্রকল্প নিয়ে জটিলতা রয়েছে তা দ্রুত নিরসন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো কর্মকর্তারদের জোরালো নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত সকল উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো কর্মকর্তাগণ খুব দ্রুত পিআইসি গঠন ও প্রকল্পের জটিলতা দ্রুত নিরসন করবেন বলে আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, পাউবোর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া, পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী, জগন্নাথপুরের উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, জামালগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী হরজিত সরকার, জেলা কমিটির সদস্য নুরুর রব চৌধুরী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, পাউবোর শাখা কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, ফারুক আল মামুন, শাদত হোসেন, কামাল উদ্দিন খান, নিহার রঞ্জন দাস, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, তফাজ্জল হোসেন, রিপন আলী, গোলাম সাওয়ার, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়েজ উল্লাহ প্রমুখ।