- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরের ফসলডুবির প্রভাব পড়েনি জগন্নাথপুরের ঈদ বাজারে

জগন্নাথপুর প্রতিনিধি

প্রবাসি অধ্যুষিত সুনামগঞ্জে জগন্নাথপুরে শেষ মুর্হুতে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। শুক্রবার জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন বিপনী বিতান এমন দৃশ্য দেখা গেছে। আর মাত্র দুই অথবা এক দিন পরে পবিত্র ঈদ-উল ফেতর। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভীর যত বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। শেষমুর্হতে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। শপিংমল থেকে ফুটপাত পর্যন্ত প্রচন্ড ভীর লক্ষ্য করা গেছে।
জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে কাপড় ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার মালামাল আমদানি করেন। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের মার্কেট, বিপনী বিতরন ও গার্মেন্টে আলোকসজ্জা করা হয়েছে। কোন কোন বিপনী বিতানের পক্ষে থেকে বিশেষ ছাড় ঘোষনা করা হয়েছে।
১৫ রোজার পর থেকেই ঈদ বাজার জমে উঠে। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা গত ১ মার্চ আকস্মিকভাবে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসলডুরির পর একের পর এক হাওরের কাঁচা আধা পাকা ধান পানিতে তলিয়ে যায়। ফসলডুরি পর সরকারী সহায়তা, প্রবাসি, বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তশালীদের অনুদানে ফসলডুবির প্রভাব অনেক টা কমতে শুরু করে। হাওরের ফসলহানির প্রভাব ঈদ বাজারে পড়ছে না বলে অনেক ব্যবসায়ী জানিয়েছেন।
কাপড় ব্যবসায়ী বকুল গোপ জানান, ২০ রমজানের পর থেকেই ঈদ বাজার জমতে শুরু করেছে। বেচাকেনাও ভাল হচ্ছে। হাওরের ফসলডুরির প্রভাব ঈদ বাজারে নেই। তবে শহরের প্রধান ও ড্রেনেজ ব্যবস্থা অনুপযোগি হয়ে পড়ায় সদরের বাহিরের লোকজনের উপস্থিতি একটি কমেছে।
আলজান্নান মার্কেটের ঝলক ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া জানান, বৃষ্টি অপেক্ষার করে ক্রেতাদের ভীর বাড়লেই আশানুরূপ ব্যবসা হচ্ছে না। তবে আশা করছি শেষ মর্হুতের জমজমাট হয়ে উঠবে।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন জানান, প্রতিবছরের মতোই ঈদ বাজার জমে উঠেছে বেচাকেনাও ভাল হচ্ছে। প্রবাসিরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফসলডুবির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, এ অঞ্চল প্রবাসি অধ্যুষিত বলে পরিচিত। সরকারের পাশাপাশি প্রবাসি ও বিত্তশালী ব্যক্তিদের অনুদানে জগন্নাথপুরের ঈদ বাজারে ফসলহানির প্রভাব বুঝা যাচ্ছে না।

  • [১]