- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরের বাঁধ পরিদশর্নে শামীমা শাহরিয়ার ও পাউবো’র নির্বাহী প্রকৌশলী

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার ও সুনামগর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া।
মঙ্গলবার দুপুরের হালির হাওরের পশ্চিম ইনছানপুর এলাকায় স্লুইস গেইট এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীর সাথে কথা বলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শামীমা শাহরিয়ার ও নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া। কৃষকরা জানান, জলমহাল ইজারাদারদের মাছ শিকারের সুবিধার্থে ছাতিধরা বিলের খালে ঘন জাল দিয়ে মাছ শিকারের কারণে হাওরের পানি এখনও নামেনি। এমন অভিযোগের প্রেক্ষিতে ইজারাদারের লোকজনের সাথেও কথা বলে হাওরের পানি যাতে বাধা না দেয়া হয় সেজন্য সতর্ক করে দেন তারা। হাওরে কৃষকদের ফসল রোপণে যে কোনো ধরণের বাঁধা প্রতিরোধ করতে আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া। খালে ড্রেজিং কার্যক্রমও তদারকি করেন নির্বাহী প্রকৌশলী।
বিকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওর এলাকায় গজারিয়া স্লুইস গেইট পরিদর্শন করেন তাঁরা। গজারিয়া খাল ভরাট হয়ে যাওয়ার বিষয়ে অবগত করেন স্থানীয় কৃষকরা।
সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সাথে হাওর রক্ষা বাঁধ ও পিআইসি নিয়ে মতবিনিময় করেন কেন্দ্রীয় কৃষকলীগনেতা শামীমা শাহরিয়ার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

  • [১]