স্টাফ রিপোর্টার, তাহিরপুর
নদীর পানি প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় সুনাগঞ্জের বৃহৎ বোর ফসলি ধানের হাওর ‘শনির হাওরের’ স্লুইসগেইট বন্ধ। কৃষকরা শঙ্কা প্রকাশ করছেন দুর্বৃত্তরা হাওরের স্থায়ী বাঁধ যে কোন দিক ভেঙ্গে দিতে পারে। এমন সন্দেহে হাওরপাড়ের কৃষকরা শনির হাওরের স্লুইসগেটটি খুলে দিয়ে শনির হাওরের ভিতরে পানি প্রবেশ করানোর জন্য একটি লিখিত আবেদন করেন।
শনির হাওরপাড়ের কৃষকদের লিখিত আবেদন পেয়ে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার স্লুইসগেটটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দ্রুততম সময়ের মধ্যে গেটটি খুলে দেবেন বলে কৃষকদের আশ^াস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান।
শনির হাওরপাড়ের মারালা গ্রামের কৃষক শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া হোসেন জানান, তাহিরপুর উপজেলার ছোট বড় ২৩টি হাওরের ধানকাটা গত ১৫ দিন পূর্বেই শেষ হয়েছে। এ অবস্থা সবগুলো হাওরের স্লুইসগেট দিয়ে নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। কিন্তু শনির হাওরের স্লুইসগেট বন্ধ থাকায় তিনি আশঙ্কা প্রকাশ করছেন, দুর্বৃত্তরা হাওরের যে কোন গুরুত¦পূর্ণ স্থানের বাঁধ ভেঙ্গে দিতে পারে। বর্তমানে হাওর থেকে নদীর পানি ২০ ফুট উপরে রয়েছে।
শনির হাওরপাড়ের উজান তাহিরপুর গ্রামের কৃষক তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন বলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে গত সোমবার শনির হাওরের স্লুইসগেটের সবগুলো ঢালা সাহেবনগর গ্রামের সেতু মিস্ত্রিকে দিয়ে খুলে দেন। পরবর্তীতে স্লুইসগেটের ঢালাগুলো সাহেবনগর গ্রামের সেতু মিস্ত্রি তার বসতবাড়িতে নিয়ে স্তুপকৃত করে রাখেন। ঐ দিন থেকেই হাওরের ভিতরে পানি প্রবেশ করতে থাকে। কিন্তু মঙ্গলবার দিন সকালে শনির হাওরের কৃষকরা জানতে পারেন শনির হাওরের স্লুইসেেগটের সবগুলো ঢালা কে বা কারা বন্ধ করে দিয়েছেন।
ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ইউনূছ আলী বলেন, নদীর পানি প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শনির হাওরের স্লুইসগেটটি বন্ধ থাকায় হাওরের যে কোন গুরুত্বপূর্ণ স্থান দিয়ে পুরনো স্থায়ী বাঁধ ভেঙ্গে হাওরের ভিতরে পানি প্রবেশ করতে পারে। এতে করে সরকার ও কৃষক উভয়েই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, শুক্রবার সকালে তিনি শনির হাওরের স্লুইস গেটটি পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই শনির হাওরের স্লুইস গেটের ঢালা খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।