আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলার হাওর এলাকায় বিদ্যুতের তার নৌ দুর্ঘটনায় সৃষ্টি করেছে। অপরিকল্পিতভাবে হাওর এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তার এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিদ্যুতের তারে লেগে পানিতে পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মধ্যে রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, পাইলগাঁও, আশারকান্দি ও পৌর এলাকার একাংশে হাওরের ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হয়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় এসব তার নৌ দুর্ঘটনার সৃষ্টি করছে। গত ১৯ জুলাই পৌর এলাকার পশ্চিম ভবানী পুরে বিদ্যুতের তারে লেগে এক নৌ শ্রমিক নিখোঁজ হন। এক দিন পর তার লাশ উদ্ধার হয়। এছাড়াও মইয়ার হাওর ও নলুয়ার হাওরের ওপর দিয়ে
বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতকারীরা নৌকার যাত্রী ও শ্রমিকরা।
জগন্নাথপুর উপজেলা নৌ শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন জানান,বর্ষা মৌসুমে জগন্নাথপুর উপজেলা সদর থেকে দিরাই উপজেলা সহ ময়মনসিংহ,নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার সাথে নৌপথ যাতায়াত রয়েছে। এছাড়াও কম করচে বড় বড় নৌযানে ইটসহ বিভিন্ন মালামাল নৌকায় আসে। এসব নৌকার যাত্রী ও শ্রমিকরা বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি বলেন, নিয়মিত যাতায়াতকারী নৌকাদের চলাচলের ধারণা থাকলেও নতুন কোন নৌকা আসলে দুর্ঘটনায় শিকার হচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম নেতা নুরুল হক জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত নৌকা চলাচল করছে। এবিষয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যোগ নেওয়া দরকার।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আবুল আজাদ, আমরা দুর্ঘটনা রোধে কাজ করছি।