স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দেখার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন তিনমন্ত্রী। বুধবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের দেখার হাওরে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, পানি সম্পদ মন্ত্রণালয়ে উপমন্ত্রী এনামুল হক শামীম কাটা উৎসবের উদ্বোধন করেন।
এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে খুশীর আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে ও দুঃশ্চিন্তা নেই। হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে। বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করে বলেন, পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে।
একই ধরনের মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
পরে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভায় তিন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্ প্রমুখ।