- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবিতে স্মারকলিপি

সু.খবর ডেস্ক
সমগ্র হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও সুনামগঞ্জ জেলার জন্য বরাদ্দকৃত ৫৯ কোটি টাকার বাঁধের কাজে গাফিলতি ও তদন্তের মাধ্যমে দোষীদের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাওর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদান শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাওর অঞ্চল পরিদর্শন করার জন্য অনুরোধ জানান।
স্মারকলিপি       
প্রদানকালে উপস্থিত ছিলেন, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, সহ সভাপতি সহকারি অধ্যাপক ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন মানিক চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ইউসুফ শেলু, বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম রাজু তালুকদার, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুুরী, প্রচার সম্পাদক বাদল পুরকায়স্থ, সদস্য মামুন চৌধুরী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গির আলম, সাবেক চেয়ারম্যান জহুর উদ্দিন চৌধুরী,  সাবেক চেয়ারম্যান আব্দুল বাসিত চৌধুরী প্রমুখ।

  • [১]