গতকাল থেকে টাঙ্গুয়ার হাওরে শুরু হয়েছে দুই দিনের হাওর উৎসব। তাহিরপুর উপজেলা পরিষদের আয়োজনে এই উৎসবে দুই দিন দুই রাত্রি পর্যটকদের ভরা জ্যোৎ¯œায় হাওরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। আয়োজকরা দুই দিন দুই রাত্রি হাওরের জোৎ¯œা উপভোগের জন্য জনপ্রতি আড়াই হাজার টাকা চাঁদা নির্ধারণ করেছেন। আমরা জানতে পেরেছি এ উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে ব্যাপক লোক সমাগম ঘটেছে। তবে হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসা এই পর্যটকদের ঠিক কত অংশ সুনামগঞ্জ জেলার বাইরের সেই তথ্য আমাদের হাতে নেই। তবে এর মধ্য দিয়ে টাঙ্গুয়ার হাওরের পর্যটন বিকাশের দিকটি যে উন্মোচিত হবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই উৎসব নিয়ে পরিবেশ বিশেষজ্ঞদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, হাওরে একসাথে শত শত ইঞ্জিন নৌকা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেমের শব্দ ও কম্পন, কয়েক হাজার (?) পর্যটকের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য ইত্যাদি হাওরের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করতে পারে। বিশেষজ্ঞদের এই যুক্তিসঙ্গত উদ্বেগের বিপরীতে আয়োজকদের পক্ষ থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বনের আশ্বাস দেয়া হয়েছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত পরিবেশ সুরক্ষা করে কীভাবে এই উৎসব সফল করা সম্ভব হলো অথবা এর ফলে উদ্বেগের বিষয়বস্তু বাস্তবে প্রতিফলন ঘটেছে কিনা সে সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা টাঙ্গুয়া কিংবা জেলার অন্যান্য স্পটগুলোকে কেন্দ্র করে যেমন পর্যটনের বিকাশ চাই তেমনি আমাদের ঐতিহ্যবাহী হাজার হাজার বছরের ভূপ্রাকৃতিক অতুলনীয় সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওরের সামান্যতম ঝুঁািক দেখতে রাজি নই।
টাঙ্গুয়ার হাওর ভিত্তিক পর্যটক আগ্রহ বিগত দশকগুলোতে ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে রামসার সাইট হিসাবে ঘোষণার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন সরকার নিজের হাতে তুলে নিয়ে এনজিও বিশেষকে বিশেষ কিছু কাজ বাস্তবায়নের দায়িত্ব দিলেন তখন এই হাওর নিয়ে দেশে-বিদেশে আলাপ আলোচনা বাড়তে থাকে। কিন্তু নতুন ব্যবস্থাপনা টাঙ্গুয়ার প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় কার্যকর হয়নি বলে এখন খোদ সরকারের পক্ষ থেকেই স্বীকার করা হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী, উদ্ভিদ ও বৃক্ষ, পাখি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এই কয় বছরে। যেখানে মাছের প্রজনন বাড়ানো, পাখির সমাগম বাড়ানো, উদ্ভিদ বৈচিত্র সমৃদ্ধকরণ এমনসব বিঘোষিত কর্মপরিকল্পনা অর্জন করতে দৃশ্যত ব্যর্থ হলাম আমরা তখন পর্যটন বিকাশের নামে শুরু হওয়া এই হাওর উৎসব প্রকৃতিসচেতন মানুষকে চিন্তিত করে বৈকি। আয়োজনের শুরুতে এ নিয়ে মন্তব্য করা সমীচীন না হলেও দৃশ্যত এই আয়োজনের পিছনে সামান্য কিছু অর্থনৈতিক লেনদেনের বাইরে আর কোন মহৎ কর্মকা- বিশেষজ্ঞদের দৃষ্টিগোচর হচ্ছে না। আমরা মনে করি পরিবেশ ও প্রতিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অভয়াশ্রমে একসাথে কয়েক হাজার মানুষ ও কয়েক শত জলযানের সমাবেশ ঘটানো উচিৎ ছিল।
সবশেস কথা হলো টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সুরক্ষা বলয় বিনষ্ট হলে শুধু হাওরের পানি দেখতে পর্যটক সমাগম ঘটানো সম্ভব হবে না। তাই টাঙ্গুয়ার মাছ, লতা, গুল্ম, উদ্ভিদ, পাখি, জলজ প্রাণী, বৃক্ষ এসবকে রক্ষা করার বিষয়টিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এগুলো টিকে থাকলে টাঙ্গুয়ায় পর্যটকের অভাব হবে না। আর প্রয়োজন হলো এইসব পর্যটনস্পটগুলোর পাশে কিছু অবকাঠামোগত উন্নয়ন যাতে পর্যটকরা খাদ্য, অবস্থান ও নিরাপত্তা বিষয়ে দুশ্চিন্তায় না পড়েন।
হাওর উৎসবে সমাগতদের নিরাপত্তা বিধানসহ যেকোন ধরনের দুর্ঘটনা রোধে সর্বদা তৎপর থাকার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ রইল।