- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর কনভেনশন শনিবার

স্টাফ রিপোর্টার
হাওর সমস্যার স্থায়ীভাবে সমাধান ও ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১২ দফা দাবিতে সুনামগঞ্জে আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বাসদ (মার্কসবাদী) আয়োজনে বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে কনভেনশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্ম পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, জল ও পরিবেশ গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, কেন্দ্রীয় ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (সমাজতান্ত্রিক) সাংগঠনিক সম্পাদক কমরেড আহসানুল হাবিব সাঈদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো বাসদের চিঠিতে উল্লেখ করা হয়, হাওর অধ্যুষিত অঞ্চল সিলেট। এই অঞ্চলের হাওর বিশেষত সুনামগঞ্জ জেলার হাওর বাংলাদেশে উৎপাদিত ধান ও মিঠাপানির মাছের এক বিশাল ভান্ডার। এ বছর ফসলহানিতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয় এই অঞ্চলের কৃষিজীবী মানুষ। আর এজন্য প্রধানত দায়ী লুটপাটকারী, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদাররা

  • [১]