- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা

শহরের একটি কমিউনিটি সেন্টারে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে লতিফা কমিউনিটি সেন্টারে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিযান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ইয়াকুব বখত বাহলুল।
এসময় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সহ সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, আলী নুর, মোদাচ্ছির আলম সুবল, আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আহমদ, শহীদনুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হেলিনা আক্তার, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এ আর শামীম, মিজানুর রহমান, আং গণি আনসারি।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]