- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাহিরপুর কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের মত বিনিময়সভা ও কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলা সদরের মধ্যবাজারে স্থানীয়দের উদ্যোগে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শনি হাওর রক্ষা কমিটির সভাপতি ও তাহিরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও            
আন্দোলনের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম-আহবায়ক ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সদস্য মুক্তিযুদ্ধা মালেক হুসেন পীর, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যক্ষ ছাইদুল কিবরিয়া, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য রুহুল আমিন, সালেহীন চৌধুরী শুভ, শনির হাওর রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, আমরা হাওরবাসী সংঠনের নেতা ফেরদৌস আলম, ইউপি সদস্য মিয়া হোসেন, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে  ইকবাল হোসেন তালুকদারকে আহবায়ক ও গোলাম সরোয়ার লিটনকে সদস্য সচিব করা হয়।

  • [১]