- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন তাড়ল ইউনিয়ন কমিটি গঠন

দিরাই উপজেলায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাড়ল ইউনিয়ন কমিটি গঠন করা হায়েছে। বৃহস্পতিবার ধল উচ্চ বিদ্যালয় মাঠে ইছা মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা মিয়ার সঞ্চালনায় এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দিরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক তোরন মিয়া, বিশেষ অতিথি দিরাই উপজেলা সদস্য সচিব সামছুল ইসলাম সরদার খেজুর। সভায় সর্বসম্মতিক্রমে আকমল হোসেনকে সভাপতি ও আব্দুল হককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট তাড়ল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কাজী নুরুল আজিজ, অনন্ত মল্লিক, সামছুল আলম সুভাষ, আকমল হোসেন, আলী আহমদ, আব্দুল হক, হাজী মোশাহিদ চৌধুরী, আখলাকুর রহমান, আব্দুস শহীদ, মোস্তফা মিয়া প্রমূখ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুস ছাত্তার, শেখ আপ্তাব উদ্দিন, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাজী মোশাহিদ চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুস শহীদ, গণ সংযোগ সম্পাদক লেচু মিয়া। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]