- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা, বাঁধ নির্মাণের সাথে জড়িত দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
শনিবার বিকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই প্রতিবাদ সমাবেশ করে তারা। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও   
আন্দোলনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, অ্যাড. এনাম আহমদ, আমরা হাওরবাসীর সমন্বয়কারী রুহুল আমিন, কৃষক আব্দুল কাইয়ূম, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন শুভ, সাংবাদিক আমিনুল হক, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক পুলক তালুকদার, বন্ধু সভার সভাপতি রাজু আহমদ, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল, উন্নয়ন সংগঠক একে কুদরত পাশা, সাংবাদিক শহীদ নূর আহমেদ, মো. সাইফুল্লাহ, সুজনের সদস্য ওবায়দুল হক মিলন, জেলা জাসদের সদস্য শরীফ আহমদ হৃদয়, জেলা যুবজোটের সভাপতি এইচ এম জাকারিয়া সুমন, উন্নয়ন সংগঠক মোশারাফ আলম মুসা প্রমুখ।

  • [১]