- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠন জেলার প্রতিটি উপজেলা সফর করা ও কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, রুহুল আমিন, আব্দুল কাইয়ুম, প্রভাষক মোশারফ হোসেন ইমন, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, সালেহীন চৌধুরী শুভ, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, রাজু আহমদ, প্রদীপ পাল, পুলক তালুকদার প্রমুখ।

  • [১]