- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বোরো ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকসমাজ তথা সুনামগঞ্জ জেলাবাসীর দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা নাগরিক সংগঠন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর কেন্দ্রীয় সম্মেলন আজ শনিবার।
আজ শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কেন্দ্রীয় ও সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সদস্য সচিব বিন্দু তালুকদার।  

  • [১]