স্টাফ রিপোর্টার
বোরো ফসলহানীর প্রতিবাদে সুনামগঞ্জকে দুর্গত ঘোষণা, বাঁধ তৈরিতে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের নাম প্রকাশ ও বিচারের আওতায় আনা এবং জরুরী ভিত্তিতে হাওরাঞ্চলের নদী নালা খাল বিল খননের তিন দফা দাবি নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার রাতে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সুধীজনের এক জরুরী সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জ এর আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাংবাদিক বিন্দু তালুকদারকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আলেচনা সভা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জ এর আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, অ্যাড. রুহুল তুহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, ডা. মুরশেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান তালুকদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. কল্লোল তালুকদার, প্রভাষক মশিউর রহমান, আমরা হাওরবাসীর সমন্বয় রুহুল আমিন, স্মৃতি রতœ দাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, বিন্দু তালুকদার, মাছুম হেলাল, শামস শামীম, আমিনুল হক, দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, শহীদ নরূ আহমেদ, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী শুভ, একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন, মাহবুব হোসেন, সাজ্জাদুর রহমান, সংস্কৃতিকর্মী শাহাবুদ্দিন আহমেদ, মেহেদী হাসান, উজ্জল তালুকদার, সানোয়ার হাসান, খোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সংগঠক আহমেদ মাসুম, সূর্য সেন রায়, এ.এস মাহবুব।
সভায় অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণা, ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতে জড়িত সংশ্লিদের নাম প্রকাশ ও তাদেরকে বিচারের আওতায় আনা এবং হাওরাঞ্চলের নদ-নদী-খাল-বিল খননের দাবি জানানো হয়েছে।