স্টাফ রিপোর্টার
বাঁধের কাজে অনিয়ম ও দুনীর্তির প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাচাঁও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। রবিবার দুপুরে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাচাঁও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলী হায়দার, চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, প্রচার সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁধের কাজে অনিময় আর দুনীর্তির কারণে নজরখালি বাঁধ ভেঙ্গে কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে গেছে। এ ঘটনার সাথে জড়িত সকল দুনীর্তিবাজদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।