- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর বিলাস, বোয়াল চত্বর ও মার্কেটের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ‘হাওর বিলাস, কারেন্টের বাজারে ‘বোয়াল চত্বর’ ও করচার পাড় মাকের্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় তিনি হাওর বিলাস, বোয়াল চত্বর ও করচার পাড় মার্কেট নির্মাণ করায় উপজেলা নির্বাহি অফিসার মো: সাদি উর রহিম জাদিদ কে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্মিত হাওর বিলাস ও বোয়াল চত্বর উপজেলায় বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাজারে দোকান কোঠা নির্মাণের ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ এর পরিকল্পনা ও সার্বিক বাস্তবায়নে পলাশ ইউনিয়নের কারেন্টের বাজারে ‘বোয়াল চত্বর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এরপর উপজেলা পরিষদের অর্থায়নে হাটবাজারের তহবিল থেকে নির্মিত বিশ্বম্ভরপুর বাজারে করচার পাড় মার্কেট উদ্বোধন করে ৮টি দোকানের চাবি হস্তান্তর করা হয়।
সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করচার হাওর পাড়ে ব্রিজ সেট ‘হাওর বিলাস’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও তিনি বিশ্বম্ভরপুর থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, গত ২৭ মে ‘হাওর বিলাস’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

উদ্বোধনী অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, জনস্বাস্থ উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ অন্যান্য সংবাদ কর্মীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

  • [১]